
তুষার দেব
জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ভানুগাছ সড়কের রেলক্রসিং এলাকায় এই ঘটনাটি ঘটে। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর আজ ভোর চারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায়, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত থাকায় গেটটি না নামানোর কারণে এই ঘটনাটি ঘটে। তবে এই সংঘর্ষে কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত দুইটার দিকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে এসে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢুকছিল। ঠিক এর আগ মুহূর্তেই ভানুগাছ সড়কের রেলক্রসিং এলাকায় ট্রাকটি ধীরগতিতে আসা ট্রেনটি দেখেই ব্রেক করে সেখানেই থেমে যায়। এরইমধ্যে ট্রাকটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খায় এবং প্রায় ২০০গজ সামনে টেনে নিয়ে যায়। ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ট্রেনের কোনো বগির লাইনচ্যুত হওয়া বা কোনো