
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের সখিপুরে এক অসহায় পরিবারের উপর প্রভাবশালীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।এতে অন্তত ২জন আহত হয়েছে বলে জানা গেছে।রোববার বিকেলে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামে হামলার এঘটনা ঘটে।স্হানীয় সূত্রে ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকার মৃত আঃ মান্নান ওরফে মুন্না মেম্বারের ছেলে প্রভাবশালী রুস্তম আলীর নেতৃত্বে ১৪-১৫ জনের সঙ্ঘবদ্ধ দল একই এলাকার বানিজের বসত বাড়িতে গিয়ে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র-সস্রসহ বানিজ ও তার স্ত্রী লাইলীর উপর হামলা চালায়।এতে বানিজ ও লাইলী রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে স্হানীয়রা আহতদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন।স্হানীয়রা জানান,দুই পরিবারের মধ্যে প্রায়ই তর্ক-বির্তকের ঘটনা ঘটতো,তারই সূত্র ধরে হামলার এঘটনা ঘটেছে।এঘটনায় বানিজ বাদী হয়ে সোমবার ৫ জনের নাম উল্লেখ করে ও ৮-১০জনকে অজ্ঞাত করে সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)হেলাল উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।