বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান সরকারকে হটাতে যদি সুনামির দরকার হয়, তাহলে তাঁরা সবাই মিলে সেই অবস্থা সৃষ্টি করবেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।
সরকারি দলের নেতা ও মন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গ টেনে আবদুল আউয়াল বলেন, ‘তারা বলে, ধাক্কা দিলে নাকি পড়বে না। আমার প্রশ্ন, ধাক্কা কত বড় লাগবে? মাঝেমধ্যে যখন তুফান আসে, তার সঙ্গে কিন্তু সুনামিও আসে। যদি সুনামির দরকার হয়, তাহলে আমরা সবাই মিলে সে অবস্থার সৃষ্টি করব, যাতে করে এই লুটেরা বাহিনী কোনোক্রমেই এ দেশে আর ক্ষমতায় থাকতে না পারে।’