নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয়ের বিশেষ দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, সাজেক থানা মহোদয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/আব্দুল মোমিন ও এসআই(সঃ)/মোঃ জয়নাল আবেদীন দ্বয় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাজেক থানা এলাকায় অভিযান পরিচালনা করার সময় সাজেক থানাধীন ১০ নং ডিপি পুলিশ ক্যাম্প এলাকা থেকে দেশীয় তৈরী ৫০(পঞ্চাশ) লিটার চোলাই মদ সহ সুমি ত্রিপুরা(৪০) ও মিনালী ত্রিপুরা(২৩) দ্বয়’কে গ্রেফতার করা হয়। আসামী দ্বয়ের রিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
