র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ১৮/০২/২০২৩ তারিখ অনুঃ ০১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং পুরান পাড়া ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত জনৈক আবুল কালামের বসতঘরের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোহাম্মদ আরাফাত (১৯), পিতা- আবুল কালাম, মাতা- রহিমা খাতুন, সাং- পুরান পাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
