চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ জনাব মাহমুদুল হাসান এর সার্বিক তত্তাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মহসিন সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪-০৬-২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হোসেন, মোঃ ইলিয়াস ও মোঃ মানিককে আটক করেন।
প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে জানা যায়।
