
মোকাব্বেল শেখ
বরিশাল বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় লড়াকু সৈনিক ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।আজ ২১শে জুলাই ২০২৪, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই নেতার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত গায়েবানা জানাযা অনুষ্ঠানে কথা বলেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনিরুল ইসলাম। “তিনি জানান আমাদের মুসলিম বিশ্বের দ্বিচারিতার কারনে আমরা মুসলমানরা সংখ্যায় বেশি হওয়া সত্বেও বিশ্বব্যাপী মার খাচ্ছি। আমাদের বিশ্বব্যাপী সঠিক নেতৃত্ব তৈরির কাজ ই হবে আজকের হামাস নেতা সিনওয়ারের গায়েবানা জানাযার অন্যতম অনুপ্রেরণা”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীকে এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণের পাশাপাশি এমন প্রতিবাদী আয়োজনের প্রশংসা করতে দেখা যায়।এ সম্পর্কে “ইন্তিফাদা মঞ্চ” বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন ” বিশ্বমানবতা যেখানে ভূলন্ঠিত হবে,আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ তুলবো ইনশাআল্লাহ”