
শাকিল আহমেদ
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
অদ্য ০২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) , খেলায় অংশগ্রহণ করেছিলেন ৮টিম। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল জনাব মোঃ আদনান মুস্তাফিজ এবং সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল জনাব মি. জন রানা’দ্বয়ের অধীনে সংশ্লিষ্ট থানার অফিসার ও ফোর্সগণ। বেলকুচি সার্কেলের টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কামারখন্দ সার্কেলের টিম।
পরবর্তীতে পুলিশ সুপার পর্যায়ক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে স্বাগত জানান এবং ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের সকল সদস্যগণ।