মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোঃ আনহার আলী
আজ (১০ জুলাই) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জের এপ্রিল-জুন/২০২৩খ্রি. সময়ের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। অন্যদিকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) পুরস্কার লাভ করেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া মামলা তদন্ত ও ওয়ারেন্ট তামিলে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে নগদ অর্থ পুরস্কার এবং সনদপত্র প্রদান করেন সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়।
এছাড়াও রেঞ্জব্যাপী চাঞ্চল্যকর ক্লুলেস মামলা রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হন মৌলভীবাজার জেলার
