
দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধি:
তৌফিকুর রহমান
শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে।
সমগ্র বাংলাদেশের ন্যায় শনিবার (৪ নভেম্বর) সকালে শাল্লায় যথাযোগ্য মর্যাদায় সমাবায় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও উপজেলার গণমিলনায়তনে আলোচনা সভা,পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে ও প্রাথমিক সহকারী শিক্ষিকা সম্পা রানী তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা সরকারি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাশ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, ভাইস চেয়ারম্যান এড. দীপু রঞ্জন দাশ, থানার (ইনচার্জ) ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিআরডিবি চেয়ারম্যান আবদুল খালেক, সমবায় সহকারী পরিদর্শক দুলাল দেব রায়, অফিস সহকারী অসীম কান্তি দাশ এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদক সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুল মুহিত এবং সভাপতি আবু তালেবের বক্তব্যের মাধ্য দিয়েই অনুষ্ঠানটি শেষ হয়।