
শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
পূর্ব সুন্দরবনে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মধু আহরণের মৌসুম। নৌকা মেরামত মহাজনের কাছ থেকে দাদন নেওয়া সহ সকল প্রস্তুতি সম্পন্ন করে বনে যাওয়ার অপেক্ষায় আছেন মৌয়ালরা। এবার বাগেরহাটের শরণখোলা হতে দুই সহস্রাধিক মৌয়াল সুন্দরবন মধু সঙ্গে সংগ্রহে যাবেন বলে জানিয়েছেন বন বিভাগ। পূর্ব বনবিভাগ এর শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুবুর হাসান বলেন,বরাবরের মত ১ তারিখ থেকেই বনে যাবেন মৌয়ালরা।তারা অফিসে এসে খোঁজখবর নিচ্ছেন। এ বছর ৬০০ কুইন্টাল মধু এবং ২০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরণখোলা স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এক একজন মৌয়ালকে ১৪ দিনের পাশ দেওয়া হয় এবং মধু আহরণের জন্য ৯টি নির্দেশনা দেওয়া হয়।