সোনাগাজী প্রতিবেদক
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ফেনী জেলার সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক রবিউল হাসান কর্তৃক ৩ ছাত্রীকে পিটিয়ে আহত করার সংবাদ পরিবেশন করায়, দৈনিক সকালের সময় পত্রিকার সোনাগাজী প্রতিনিধি আল মামুনের উপর শুক্রবার রাতে স্থানীয় কাজীর হাট বাজারে তার নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এসে সন্ত্রাসী কায়দায় দেশীয় লাঠি সোঁটা নিয়ে হামলা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক স্থানীয়রা জানান, রবিউল এলাকায় কিশোর গ্যাংয়ের মুল হোতা।ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ত্রাসের রাজত্ব করে সে নানান অপকর্ম করে বেড়ায়।সে ছাত্রলীগের পদ ভাগিয়ে নেওয়ার পর থেকেই বেপরোয়া।এলাকায় মাদক ও ইয়াবার বিস্তার ঘটাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তার নেতৃত্বে স্কুল কলেজগামী ছাত্রীদের নানানভাবে তার কিশোর গ্যাং সদস্যরা উত্তক্ত করে।তার দাপটে কেউ মুখ খুলতে রাজী হয় না।
রবিউল হাসান ও তার কিশোর গ্যাং সদস্য কর্তৃক হামলার নিন্দা জানান সোনাগাজী উপজেলা সাংবাদিক সংগঠন সহ কর্মরত সাংবাদিকরা। এছাড়াও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

