খন্দকার সোহাগ,নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৪/০৬/২০২৩)সকালে উপজেলার কাঁচপুরে পুষ্প রিসোর্টে ১০ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্ধোধন করেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাহউদ্দিন সালুর সভাপতিত্বে হাজী নাসিরউদ্দিন ও পিয়ার হোসন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুর রহমান দেওয়ান, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম(রফিক) প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের অনেক অত্যাচার নীপিড়ন সহ্য করেছি, অনেক হামলা, মামলার শিকার হয়ছি। এখন প্রতিবাদ করার সময় এসেছে। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দিয়ে এ সরকারকে ক্ষমতাচ্যূত করবো ইনশাআল্লাহ।
কর্মী সভায় বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
