নিজস্ব প্রতিনিধি
গত ৩ ও ৪ জুন, ২০২৩ দুই পর্বে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৪ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রির্সোসেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ।
বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন ও সহকারি অধ্যাপক সামিয়া আসাদী।
কর্মশালায় শিক্ষার্থীদের সংবাদের সত্যতা যাচাই, তথ্যের প্রকার, নৈতিকতা, ফ্যাক্ট চেকিং এর বিভিন্ন টুল, ভুয়া সংবাদ শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় । এছাড়াও হাতে কলমে ছবি এবং ভিডিওর সত্যতা যাচাইকরণ প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
