আপেল মাহমুদ
হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে এক সমন্বয় সভাঅনুষ্ঠিত হয়েছে।সকালে উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,কবিরুল ইসলাম বেগ,সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন,ডাঃ হাবিবুর রহমান,কবি জালাল উদ্দিন আহমেদ, যুব নেতা নাজিম উদ্দিন,জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, বিভাগীয় কর্মকর্তাগণসহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি গ্রহণসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পৌর মেয়র বলেন, হালুয়াঘাট পৌরসভা ইতিমধ্যেই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যা চলমান রয়েছে।
