নিজস্ব প্রতিনিধি
কিছুদিন আগে বহিরাগত বিভাগে মায়ের সাথে ১১ বছরের এক মেয়ে এলো নাম
“হাফসা”
মা জানালো ওর বুকে অনেক ব্যাথা হচ্ছে।
মায়ের কথা শেষ না হতেই মেয়েটি বলে উঠল বুকে অনেক ব্যাথা,কিছু খেতে পারিনা,গিলতে গেলে বুকে ব্যাথা হয়।
তবে বুকের ব্যাথা দেখাতে যেয়ে ও হাত দিয়ে যে জায়গা দেখালো তা এনাটমিকাল পজিশন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী Epigastric region to upper abdomen/ পেটের মধ্যবর্তী এলাকা থেকে উপরের পেট পর্যন্ত।
আমি স্টেথো দিয়ে পরীক্ষানিরীক্ষা করলাম,অদ্ভুত ভাবে বাম দিকে হৃদস্পন্দন খুব ক্ষীণ শোনাচ্ছে, সেই তুলনায় ডান দিকের হৃদস্পন্দন খুব জোরে শোনা যাচ্ছে।
মেয়েটি খুব জীর্ণশীর্ণ, অতি সহজেই সাধারণভাবেই হৃদস্পন্দন শোনা যাওয়ার কথা। কিন্তু আমার একটু সন্দেহ হল,বললাম একটা এক্সরে আর ইসিজি করে নিয়ে আসুন।
এক্সরে আর ইসিজি পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর বুঝলাম আমার সামনে উপবিষ্ট হাফসা “ওয়ান মিলিয়ন ডলার গার্ল”,চিকিৎসা বিজ্ঞানের ভাষায় “Situs inversus” নামক একটি বিরল হৃদরোগের অধিকারী। এই রোগ প্রতি ১০০০০ হাজারে একজন এমন পাওয়া যায়। হাফসার এক্সরে তে হার্টের Apex (হার্টের অংশ) আছে ডানে,যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে Dextrocardia
আর Fundic gas shadow (পেটের অংশ) বামের পরিবর্তে আছে ডানে অর্থাৎ ধরা যায় পেট আছে ডান দিকে আর কলিজা আছে বামে।
তবে অনেক সময় শুধু এক্সরে দেখে নিশ্চিত হওয়া যায় না তাই ইসিজি দেখে নিশ্চিত হতে হবে। হাফসার ইসিজি লক্ষ্য করে দেখা গেল-
সেখানে অবস্থিত wave মানে ঢেউগুলো উল্টো দিকে চলছে যা স্বাভাবিক নয়। ঢেউগুলো সাধারণভাবে ছোট থেকে বড় না হয়ে, উল্টো বড় থেকে ছোট হয়েছে।
যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Reverse progression of R wave বলা হয়।
হৃদয় কেবল বাম দিকেই স্পন্দিত হয় না,কারও কারও হৃদয় ডান দিকেও স্পন্দিত হয়।
যার হৃদয় ডানে চিকিৎসা বিজ্ঞান বলছে সেটা Dextrocardia ।
তবে Dextrocardia তে পেটের অন্যান্য অংশের পরিবর্তন হবে না,কেবল হৃদয়ই উল্টো। কারো কারো শুধু হৃদয় নয়,হৃদয়ে সাথে পাল্লা দিয়ে পেটের অন্যান্য অংশ গুলোও উল্টো দিকে থাকে,একে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় Situs Inversus।
অর্থাৎ Situs Inversus হলো এমন একটি সমস্যা যেখানে হার্ট সহ সমস্ত ভিসেরাই (আন্তরযন্ত্র) inverse position মানে বিপরীত অবস্থানে থাকে,মানে ডানের টা বামে আর বামের টা ডানে যাকে বলে মিরর ইমেজ।
তো এইত প্রতিদিন নতুন নতুন রোগী, নতুন নতুন কিছু রোগ। উপজেলা কথন এভাবেই চলছে।
Situs inversus এর জন্য জীবন যাপনে কোন অসুবিধা হয় না। এরা স্বাভাবিকভাবেই থাকে। হাফসার চিকিৎসা চলছে বর্তমান সমস্যার জন্য, তবে situs inversus এর জন্য না।
কৃতজ্ঞতাঃ ডাঃ ইসমাত আলো, এমডি,শিশুরোগ
মেডিকেল অফিসার,উপজেলা হেলথ কমপ্লেক্স, কেরানীগঞ্জ,ঢাকা।
