বরিশাল প্রতিনিধি
বিএমপি বন্দর থানার অভিযানিক টিম ওয়ান গোপন সংবাদের ভিত্তিতে ০৭-০৬-২০২৩ খ্রিঃ ২২:১৫ ঘটিকায় বিএমপি বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন ০২নং ওয়ার্ড, চরকাউয়া সাকিনস্থ জিরো পয়েন্ট সংলগ্ন জনৈক আবুল হোসেন এর চায়ের দোকানের সামনে ভোলা-বরিশাল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত -১। মোঃ সাজেদ উদ্দিন (৪৮), পিতা-মৃত হাজী গিয়াস উদ্দিন , মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-চর কৈলাশ,০২ নং ওয়ার্ড,থানা-হাতিয়া,জেলা-নোয়াখালী এর হেফাজত হইতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
