
পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থী উপস্থিতির বেহাল দশা!
লিমন হায়দারঃ
দিনাজপুরের পার্বতীপুরের উচ্চ মাধ্যমিকে মেয়েদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজ।কলেজটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৯০ সালে।
প্রতিষ্ঠার ৫-৭ বছর শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি সন্তোষজনক থাকলেও বর্তমানে সেই চিত্র হতাশা জনক।গত ১৮ই জানুয়ারী রোববার ওই কলেজে গিয়ে ৪১ জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে।অথচ এই কলেজে শিক্ষকের সংখ্যা ৩০ জন।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাবার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায় জানালেন,
এখানকার বেশিরভাগ শিক্ষার্থী গ্রামীণ জনপদের।গ্রামীণ জনপদের অভিভাবকরা তাদের মেয়েদের দ্রুতই বিয়ে দেয়াও একটা অন্যতম কারণ।বিশেষ করে এখনকার অভিভাবকরা তাদের মেয়েদেরকে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে অনাগ্রহী।
এছাড়াও শিক্ষার্থীর উপস্থিতি কমে যাবার পেছনে তিনি আরো বেশ কিছু কারণ উল্লেখ করলেন।
পাশাপাশি আগামীতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে তাঁরা কাজ করছেন বলেও উপস্থিত সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
স্থানীয় সচেতন মহল জানালেন,এই দুরাবস্থা কাটাতে শিক্ষকদের আরো আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।শিক্ষকরা অভিভাবক সমাবেশ করতে পারে-মা সমাবেশ করতে পারে- পাশাপাশি উঠান বৈঠক করতে পারে।এতে করে সচেতন হবেন অভিভাবকরা।
পাশাপাশি এসব ঠিকঠাক মতো চলছে কিনা সেদিকটায় মাধ্যমিক শিক্ষা অফিসারের মনিটরিং বাড়াতে হবে।