
সাগর কুমার হালদার
মহেশপুর প্রতিনিধি
দলীয় নেতাকর্মীর বিভিন্ন বিপদে-আপদে যেসব নেতারা ছুটে যায় সেটাই হচ্ছে আসল মনুষ্যত্বের পরিচয় এবং এতে কর্মীদের মাঝে নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায় বহুগুণ।
ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নবী নেওয়াজ মহেশপুর যুবলীগ কর্মী সালামের মমতাময়ী মায়ের অসুস্থতার কথা শুনে দ্রুত ছুটে যান ঢাকার শহীদ সরোয়ারদি হাসপাতালে এবং চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি তার কর্মী সালামের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন এবং মহান স্রষ্টার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।