
মোঃ কামাল উদ্দিন
বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি
আগুনের তীব্র লেলিহান শেখায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া মিরপাড়া গ্রামের মোঃ সুলতান কাওসার এবং মোঃ রবিউল আউয়াল নামে দুই কৃষকের আনুমানিক ৩ লক্ষ টাকার পেঁয়াজের বীজ আগুনে ঝলসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় । গতকাল আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রথমে প্রত্যক্ষদর্শীরা মোঃ মিজান এর পোয়াল ঘরে আগুন দেখতে পাই । আগুনের তীব্রতা কারণে দ্রুতই ছড়িয়ে পড়ে আশেপাশে । এ সময় কৃষকের বাড়িতে আগুন লেগে যায় এবং সংরক্ষিত পেঁয়াজের বীজ আগুনের লেলিহান শেখায় ঝলসে যায় । এতে কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার পেঁয়াজের বীজ ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় । আগুন দেখামাত্রই স্থানীয়রা বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের খবর দিলে – অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুতই ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে ।