আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে ৫ ই জুন সোমবার সকালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির সহযোগিতায় উপজেলা প্রশাসন এ দিবসটি পালন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হওয়া একটি বর্নঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, সাংবাদিক জাকির হোসেন, এনএসএস এর জহিরুল ইসলাম ও মৃদুল সরকার প্রমূখ। অনুষ্ঠানে সংবাদ কর্ম ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
