এস এম নাসির মাহমুদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে থেকে ২ রা জুন শুক্রবার সন্ধ্যা সাত টায় ১৭ প্যাকেট হিরোইন সহ পৌর এলাকার খোন্তাকাটা সাকিনের মো,আলকাচ চৌকিদারের ছেলে মো,মিজানুর রহমান চৌকিদার (২৬) কে বরগুনা ডিবি পুলিশ অভিযানে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদ পেয়ে বরগুনা ডিবি পুলিশ এ অভিযান চালান। অভিযান পরিচালনা করেন ডিবির এস আই মো,বশির আহমেদ এস আই মো মো,রুবেল হাওলদার সঙ্গীয় মো,সবুজ,মোঃ মাহামুদ, মো,কাওসার মো,তানভির আহমেদ রনি, প্রিন্স শিমলাই। হুমায়ুন কবির জেলা গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃত মিজানুরের বিরুদ্ধে মাদক আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে ।
