লোকমান হোসাইন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জাতীয় শিশু-কিশোর সংগঠন -আমরা কুঁড়ি এর ৩২ বছর পূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য -কটিয়াদি সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনকে বিশেষ সম্মাননা হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।জাতীয় শিশু কিশোর সংগঠন -আমরা কুঁড়ি ৩২বছর পূর্তি উপলক্ষে গত ২৪ জুলাই সোমবার সন্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন -এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমরা কুঁড়ি সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিক মন্ত্রনালয়ের সচিব খলিল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এ.এইচ.এম.লোকমান, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ সেন্টার এর সভাপতি এ.এস.এম.কামাল উদ্দিন, হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডার্স লি.এর ব্যাবস্থাপনা পরিচালক মো.শফিকুল ইসলাম।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর অধ্যক্ষ শামীম নূর মুন্নী,বিশিষ্ট সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম প্রমুখ। আলোচনা সভার পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাবেক স্বাস্থ্য সচিবসহ কয়েকজনকে বিশেষ সম্মাননা হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।এ সময় মফসল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারোয়ার হোসেন শাহীন কে সম্মাননা পুরষ্কার হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ উপস্থাপক লায়ন আলমগীর।
