নিজস্ব প্রতিনিধি
আজ ০১ জুন ২০২৩ খ্রিঃ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ বিকাল ০৪.৩০ ঘটিকায় শিল্পকলা একাডেমি, খুলনায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দৌলতপুর থানা এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন।
উক্ত মতবিনিময় সভায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতিত্ব করেন।

