
ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অন্তর্গত ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ জাহিদ মুন্সী।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত পল্লবী থানা ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জাহিদ মুন্সী বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর পক্ষ থেকে পল্লবী থানা যুবলীগ পাঁচ নং ওয়ার্ড যুবলীগ সহ যুবলীগের সকল নেতাকর্মীর প্রতি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বাণীতে ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জাহিদ মুন্সী বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পল্লবী বাসী সহ সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।