
কালাই প্রতিনিধি
জয়পুরহাট জেলার কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম।
এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সাধারণ মানুষের সাথে আলাপকালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।
নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।
এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণ তাকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন