
বাগেরহাট প্রতিনিধি
আজ সোমবার হেরিটেজ এন্ড নেচার ভয়েসেস্ বাংলাদেশ এর উদ্যেগে বাগেরহাট পৌরসভার ডাকবাংলো বধ্যভূমি ও শহিদ মিনার এর নাম ফলক পরিস্কার-পরিচ্ছন্ন করা হয় । বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো শুধু কিছু স্থাপনা নয়, এগুলো আমাদের ইতিহাস, আত্মপরিচয়ের স্মারক। তরুণ প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উদ্বুদ্ধ ঐতিহাসিক স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়ন করার লক্ষ্যে Heritage & Nature Voices Bangladesh -এর উদ্যোগে আজ বাগেরহাট সদর উপজেলার বধ্যভূমি স্মৃতিসৌধে ও শহিদ মিনারের নাম ফলক পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ,আগাছা পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন করা ও শহিদ মিনারের ফলক পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এসময় সুশীল সমাজের প্রতিনিধি জনাব এস কে হাসিব মহোদয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন Heritage & Nature Voices Bangladesh এর প্রতিনিধিবৃন্দ। তারা বলেন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণে আমাদের অন্যান্য কার্যক্রম চলমান আছে।
আমাদের ইতিহাস,আমাদের ঐতিহ্য—সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।