
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
স্বপ্ন দেখি ত্রিনয়নে বাসনা পুষি এ দগ্ধ বুকে-
তুমি কি দেবেনা দেখা হে সজনী মুখ লুকে,
দেখি চেয়ে আচমকাই তোমারি কোমল হাত-
ভাবি! কবে পাবো বাসরে ঐ হাতের সাক্ষাত !
দেখবো ছুঁয়ে পরতে-পরতে ঐ হাতে কি যাদু-
পাগল হয়েছিলাম কি আকর্ষনে ভাবনায় শুধু,
হয়তো তোমার হাতের পরশে এ উষ্ম খরা বুকে-
বয়ে যাবে বর্ষন কদাচিৎ পরিতৃপ্তির পরম সুখে…
হাতে তোমার মধু ধারা আছে কি গো ভাবি তা-
করেছে যে বাধ্য তব হাত দু’খানি লিখতে কবিতা,
চিত্তে যত জাগে বাসনা সবি ঐ দু’হাত কেই ঘিরে-
অবজ্ঞায় অবহেলিত মন শক্তি সাহস পায় ফিরে!
চেয়েছি এ জীবনে কত কিছুই করুনাময়ের প্রতি-
এখন চাই যে শুধুই তোমার দু’হাতের আদর অতি,
পাবো কিনা তা জানিনা;জানি চাই ঐ হাতের ছোঁয়া-
তোমার হাতের কাঙ্খিত স্পর্শে সব হবে যে পাওয়া!
মৃর্ত্যু ও আয়ু রেখা’র মাঝে বাঁচি যত দিন ভবে-
একটি প্রত্যাশায় আমার প্রলুদ্ধ এ মন রয়ে যাবে,
হাতের তাৎপর্যে হয় প্রেম প্রেমিক তা জানে-
হাতের ছোঁয়ায় প্রেম হয় যে যুগ-পথ সন্ধিক্ষনে!
লাউয়ের ডগার মত তোমার ঐ কোমল হাতে-
বাড়াতে চাই আমার দু’হাত সঞ্চিত প্রেম বিলাতে,
প্রেমে স্বর্গ প্রেমে মর্ত্য; প্রেম হয় শুরু হাত ধরে-
চাই সেই হাত-কাঙ্খিত প্রেমে অনাদিকালের তরে !