
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ রজনী আফরোজ বন্যা চিত্তদর্শিনী-কে উৎসর্গীত)
তোমার চিত্তে করে বসবাস আমার কবিতার ছন্দ-
তোমাতে দেখি পৃথিবীর রং রুপ দেখি দেখি ভালো মন্দ,
তোমাতে আঁকি চলার পথ বলার ভাষায় স্বর-
নিস্তেজ বেদনার বালুচরে আপন তুমি নওতো পর!
দেখি যা কিছু চক্ষু মেলি তোমার দেখাই তা জানি-
তোমার চাওয়ায় আশ্বস্ত এ হৃদয়ের চাওয়া ও কাহিনী,
তোমার বুকে লালিত বাসনায় এ বুক যে মরুভূমি-
শুন্যতায় তোমার পোড়ে হৃদয় হয়তো বোঝোনি তুমি।
তব চিত্ত হিয়ায় বয়ে যায় যদি দুটি ধারা দুই কুলে-
দেবো তা ভরিয়ে শুভ্র সজীবতায় গাম্ভীর্যে ফুলে-ফুলে,
জাগ্রত তোমার মনের মাধুরী রসায়নে সরস প্রান-
বদন্যতায় তোমায় প্রেমালোকে করেছে প্রেমে জয় দান।
তোমার মনে স্বপ্নের পরিধি সদা রোজ ঘুরপাক খায়-
অবচেতন মন প্রেম পরাগে স্পর্শিত অনুভূতি ছোয়া চায়,
নিমগ্ন চিত্তে তোমার বাচনে গড়ে সংসার পরিতুষ্ট-
হয়েছি চলতে পথে বিরাগী! হয়েছি কেবলই দুষ্টু!
তুমি মনের গহীনে বাধো বাসা করতে বসবাস চিরকাল-
তোমার পরশে নামবে সন্ধ্যা;অন্ধকার
কেটে হবে সকাল,
তুমি আস্বাদনে হও সুখী ; ঘটনা চক্রে নিঃরব প্রেমে-
বিমুগ্ধ চিত্তে দিওগো শুভ্র নিরেট প্রেম ভালোবাসায় জমে……