
রফিকুল ইসলাম কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ
কালিগঞ্জে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ- সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, সাবেক সাধারণ সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সদস্য জিএম ছামসুর রহমান, ঈলাদেবী মল্লিক, মীরবসু সরকার, মাষ্টার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাংবাদিক শিমুল হোসেন, শাহাদৎ হোসেন, শেখ শরিফুল ইসলাম, শেখ আল নুর আহমেদ ঈমন, আনোয়ারুল ইসলাম, মনিমালা গায়েনসহ কালিগঞ্জের সাংবাদিকবৃন্দ। এ সময় নবাগত ইউএনও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন কর্মের মাধ্যমেই হবে আমাদের প্রকৃত পরিচয়। নিজ নিজ যায়গায় থেকে যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অবদান রাখতে হবে দেশ ও দশের।