
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২জুন) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বিজয়(১২) উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামের গৌর মনি দাসের ছেলে।
এলাকাবাসী ফালু মিয়া জানান, শিশু বিজয় মানসিক ভারসাম্যহীন ছিল।উত্তর গজারিয়া রাস্তার পাশে মাটি কেটে পুকুর তৈরি করা হয়েছিল।বিজয় হয়তো গরমের কারণে পুকুরের গোসল করতে নেমেছিল। বেলা ১১ টার পর থেকে যখন বিজয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আশেপাশের সব জায়গায় পরিবারের লোকজন বিজয়ের খোঁজাখুঁজি করতে থাকে। বিকেলের দিকে অনেক মানুষের মুখে শুনতে পায় বিজয় ওই পুকুরের ধারে দিকে গিয়েছে।পরে এলাকাবাসী সবাই পুকুরে নেমে খোঁজাখুঁজির পর বিজয়ের নিথর দেহ খুঁজে পায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার গফুর মিয়া জানান, বিজয় ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।ছেলেটি কারো সাথে কখনো অন্যায় করেনি। বিজয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক সে তার বাড়িতে ছুটে যায়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকাবাসী সবাই শোকাহত।
শিশুটির মরদেহ তার বাড়ীতে নিয়ে গেলে স্বজনদের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।