কুড়িগ্রাম প্রতিনিধি
দারুন উত্তেজনা, মুহুর্মুহু আক্রমণ আর পাল্টা আক্রমন, অতিথি ও দর্শকদের নাভিশ্বাসের মধ্য দিয়ে আজ ২৪ জুন ২০২৩ তারিখ শনিবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী হয়।
উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সভাপতি জনাব মোঃ জাফর আলী, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ আকরাম হোসাইন, সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ।
ফাইনাল পর্যায়ে ভুরুজ্ঞামারী সরকারী কলেজ ও কুড়িগ্রাম সরকারী কলেজ অংশ নেয়। উভয়পক্ষ ৩-৩ গোলে দূর্দান্ত, দারুন উপভোগ্য খেলা উপহার দিলেও ট্রাইবেকারে জিতে যায় ভুরুজ্ঞামারী সরকারী কলেজ।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য ম্যাচ পরিচালনাকারী, আয়োজক কমিটি ও সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান। খেলাশেষে বিজয়ী দল ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ, ট্রফি ও পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
