কুড়িগ্রাম প্রতিনিধি
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সিঙ্গারডাবরি হাট পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী, উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আশরাফুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ হিল জামান, কুড়িগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব এম আর সাঈদ।
উলিপুরে পশুর হাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন ও অফিসার ইনচার্জ উলিপুর থানা। শুক্রবারে কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি পশুর হাট ও উলুপুরের দূর্গাপুর হাটের নিরাপত্তা ব্যবস্থাপনা, অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, জাল টাকা যাছাই মেশিন সহ ইজারাদার, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন পুলিশ সুপার। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলবৃন্দ সহ স্ব স্ব অফিসার ইনচার্জরা তাদের অধিক্ষেত্রের পশুর হাট সমূহ নিবিড় তদারকী ও পরিদর্শন অব্যাহত রেখে চলেছেন।
আসন্ন ঈদে যেনো কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকবৃন্দ নির্বিঘ্নে হাটে এসে পশু ক্রয় করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, কন্ট্রোলরুম স্থাপন, উচু ভবন থেকে নিরাপত্তা নিশ্চিতকরণ, মেটাল ডিটেকটর ব্যবহার, মাইকিং, জাল টাকার মেশিন দ্বারা অর্থ চেককরন সহ, চুরি ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি রোধে হাট, হাট সংলগ্ন এলাকা ও রাস্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।
পুলিশ সুপার নিরাপত্তা ডিউটি তদারকির পাশাপাশি হাট কমিটির নেতৃবৃন্দের সাথেনিয়ে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ে কথা বলেন পাশাপাশি হাটের জালনোট সনাক্ত করন বুথ পরিদর্শন করেন এবং হাটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন। তিনি এও বলেন ঈদকে সামনে রেখে কোন কুচক্রী মহল যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে তাকে যে কোন মূল্যে আইনের আওতায় আনা হবে।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।
