
দ্বীন ইসলাম
বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার যেন কোন অংশে কমতি নেই। আর তাই এ নির্বাচনকে ঘিরে তাদের আগ্রহটাও একটু বেশি। নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
নৌকার পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সমন্বয়ক টিমের সদস্যরা। বাগেরহাট-০১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জনাব শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকার হয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত
চিতলমারী,মোল্লাহাট ও ফকিরহাটের পথে-প্রান্তরে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছেন সমন্বয়ক দল। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সমন্বয়ক দলের প্রধান সমন্বয়ক, খন্দকার খালিদ আহসান (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) বলেন-তরুণ ভোটার হিসেবে অবশ্যই আমার চাওয়া দেশে চলমান এ উন্নয়নের ধারা বজায় থাকুক। ‘আমাদের দেশে যে ধরনের উন্নয়ন হচ্ছে এখন সবাই এ উন্নয়নে শামিল হতে চায়।‘সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমরা সমন্বয়ক দলের নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় নিয়ে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে সর্বত্র গ্রাম,ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলায় মানুষের কাছে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রতিস্রুতির জন্য কাজ করে যাচ্ছি।
সমন্বয়ক দলের সদস্য আব্দুল্লাহ মীর বলেন, তারুণ্যের স্বপ্নের প্রতিচ্ছবি ‘স্মার্ট বাংলাদেশ’ এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব,অপ্রতিরোধ্য-আধুনিক-আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে যাবো। নির্বাচনের আগে যারা অনির্বাচিত সরকারের দালালি করবে, তরুণ প্রজন্ম তাদের রুখে দেবে।আমাদের জননন্দিত নেতা শেখ হেলাল চাচার পক্ষে নৌকার প্রচারনায় আমরা ছাত্রলীগ সমন্বয়ক দলের সদস্যবৃন্দ নিরলশ পরিশ্রম করে যাচ্ছি যাতে করে জনগন তার মূল্যবান ভোট নৌকায় দিয়ে হেলাল চাচাকে পুনরায় এমপি হিসেবে কাজ করার সুযোগ করে দেয়।