
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জু মনোয়ারা, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখসহ অনেকে।#