
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ফল বাজারে মূল্যতালিকা না রাখায় তিনটি মুদি ও ফলের দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত কোটচাঁদপুর পৌর শহরস্থ ফল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তিন দোকানিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা। এ সময় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন,
মোঃ সুজন (৩০), পিতা- হাসান;
রিপন (৪৫), পিতা- খালেক সর্দার,
মোঃ অপু (৩৫), পিতা- জাহাঙ্গীর হোসেন।
তাদের সবার বাড়ি কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুরে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।