
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development (BD Rural WASH for HCD) প্রকল্পের অধীনে সেরা BCC Campaign পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এসকেএস ফাউন্ডেশন-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় লালমনিরহাটের কাকিনা ও কুড়িগ্রাম সদর শাখা। গত ৪ জুলাই ২০২৪, ঢাকার আগারগাঁও– এ অবস্থিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন- এ BD Rural WASH for HCD প্রকল্পের ৩য় বার্ষিক সমন্বয় সভায় এই স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়। এসকেএস ফাউন্ডেশনসহ ১১টি সহযোগী সংস্থার ২০টি শাখাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
পিকেএসএফ- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন- এর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন এসকেএস ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক- এর সিনিয়র ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ এবং পিকেএসএফ- এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও BD Rural WASH for HCD প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল মতীন।
শাখা প্রতি নিরাপদ ব্যবস্থাপনায় কমপক্ষে ১৮০টি দুই-গর্তবিশিষ্ট টয়লেট স্থাপন করতে সক্ষম হওয়ায় Excellent Categoryতে প্রণোদনা হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।