চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ শামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে, টিম ৪১ এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাম্মদ মনির হোসেন এর নেতৃত্বে, এসআই জাহিদুল হাসান, এসআই কামরুল ইসলাম চৌধুরী, এএসআই মোঃ মোবারক হোসেন, এএসআই শাহ্ সেলিম সঙ্গীয় ফোর্সসহ ২০/০৬/২০২৩ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ বালুচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (৬৯০+৫৪১) মোট ১২১৩ কার্টন যাহার প্রতিটি কার্টনে (১০x১২১৩) করে সর্বমোট ১২,৩১০ প্যাকেট MOND SUPERSLI MS 200 FILTERS STRAWBERY ও MOND SUPERSLMS 200 FILTERS GREEN APPLE লেখা সিগারেট সহ বিজয় কর ও মো: রাজিব মিয়া প্র: রাজুকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত হতে এসব সিগারেট সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে অধিক দামে বিক্রয় এর উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
