একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১ মিনিটে চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও পরবর্তীতে সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এসোসিয়েশন উপদেষ্টা মোঃ মোরশেদুল আলম (জুন), মোঃ বেলাল সরকার, চিরিরবন্দর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এসোসিয়েশন দপ্তর সম্পাদক মোঃ শাহারিয়া সরকার, সহ- দপ্তর সম্পাদক শ্রীঃ চঞ্চল রায়, সহ প্রচার সম্পাদক মোঃ জুলফিকার ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চিরিরবন্দর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এসোসিয়েশনের সদস্য মোঃ রাকিব, মোঃ রনি ইসলাম, মোঃ আবির আলী, শ্রীঃ দিপ্ত রায় সহ আরো অনেক।
