
মোঃ মামুনুর রশিদ
চুনারুঘাট উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র আগুন দেয়ার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড ঘটায়। ভোট কেন্দ্র নির্বাচনীয় কোন সরঞ্জাম ছিলনা।
বিদ্যালয়ের আসবাবপত্র সহ বিদ্যালয়টির অনেক ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, মধ্যরাতে হঠাৎ করে বিদ্যালয় একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো স্কুলে, খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। চুনারঘাট থানার (ওসি) বিল্লাল রায় বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি ,তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে,ভয় ভীতি ছড়ানোর জন্য অগ্নিকাণ্ড ঘটনা ঘটায় দুর্বৃত্তরা, ধারণা করেন এলাকাবাসি।