
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও সোমবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে অবস্থিত ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১২৫ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৪৮২ জন। পাশের হার ৫৫.৭৮। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসিতে ৫৭ বিদ্যালয়ের ৩৭০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০৯২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন, পাশের হার ৫৬.৪৯। দাখিলে ৪৯টি মাদরাসার ২৩১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৩৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন, পাশের হার ৫৭.৫৭। এছাড়াও এসএসসি(ভোকেশনাল) এর ৫ প্রতিষ্ঠানের ১০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৫৩.২৭। তিন ক্যাটাগারীতে পুরো উপজেলায় পাশে হার দাঁড়িয়েছে ৫৫.৭৮। এরমধ্যে জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি ভালো করেছে মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যাল। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। দ্বিতীয় অবস্থানে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
দাখিলে পাশের হারে ভালো করেছে আবাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসা। পাশের হার ৯০ ভাগ। দ্বিতীয় অবস্থানে রাজাপুর দাখিল মাদরাসা। পাশের হার ৮৮.৮৮।