
মাগুরা প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুুতিমূলক এক সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার মূল বিষয় সভায় উপস্থাপন করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বক্তব্য রাখেন। সভায় উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আব্দুল আওয়ালসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাচ চাষের সাথে সংশ্লিষ্ট জনগোষ্ঠির উন্নয়নে সবাইকে এগিয়ে এসে তাদেরসহ জাতীয় উন্নয়নে সবাই কাজ করতে হবে।