
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্থনীতি বিভাগের প্রফেসর ড.খন্দকার মুস্তাহিদুর রহমান মেমোরিয়াল আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫১ তম আবর্তন ও ৫২ তম আবর্তনের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বিজয় অর্জন করে ৫১ তম আবর্তন এবং ৫২ তম আবর্তন ২ গোল খেয়ে পরাজিত হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, সহোযোগী অধ্যাপক রনি হোসাইন। ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান।
সহোযোগী অধ্যাপক রনি হোসাইন বলেন, আমাদের অর্থনীতি বিভাগের ফুটবল খেলা নিয়ে একটা সুনাম রয়েছে। আজকে খেলা দেখে মনে হলো আমাদের বিভাগে অনেক ভালো ভালো খেলোয়ার রয়েছে। আমরা চাই তারা তাদের এই সুন্দর প্রতিভাকে ধরে রাখুক এবং আমরাও চেষ্টা করব তাদেরকে এগিয়ে নিতে।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকে তোমরা দুইদলে অনেক ভালো খেলেছ। খেলার মধ্যে নিজেদের নিরাপত্তার বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। তোমাদের মধ্যে অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা চাই তোমরা তোমাদের এই প্রতিভাকে ছড়িয়ে দাও।