নারায়ণগঞ্জ প্রতিনিধি –
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পাটির দ্বি বার্ষিক সম্মেলন সফল করতে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুজ্জামান বদু এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে ঢাক ঢোল বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।
১৭ জুন শনিবার বিকেলে জামপুর ইউনিয়ন মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পাটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ভুঁইয়া মাকসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত খোকা।
এ সময় বদরুজ্জামান বদু বলেন, আজ জাতীয় পাটির দ্বি বার্ষিক সম্মেলনে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হই ও সফলতা কামনা করি এবং জাতীয় পাটিকে শক্তিশালী করতে সকলে ঐকবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব।
