সিলেট সংবাদদাতা
১৬/০৯/২০২৩খ্রিঃ এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবেরবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন বাংলাদেশ মেরিন একাডেমির সামনে পাকা রাস্তার উপর পূর্ব দিকে উপর চেকপোষ্ট করাকালে ০১টি পিকআপ গাড়ী সিগনাল দিয়া থামাইলে গাড়ী হইতে নামিয়া ০২ জন লোক তরিঘড়ি করিয়া চলিয়া যাওয়ার চেষ্টাকালে এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও র্ফোসের সহায়তায় পিকআপ গাড়ি সহ আসামী ১। মোঃ আশিক আলী (৩২) কে আটক করতঃ জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ডিআই পিকআপ গাড়ীর ভিতর ভারতীয় তৈরী বিভিন্ন পণ্য রহিয়াছে। উক্ত পণ্যের বিষয়ে বৈধ কাগজপত্র প্রদর্শন করিতে বলিলে সে কোন প্রকার বৈধ কাগজপত্র প্রদান করিতে পারে নাই। তখন ঘটনাস্থলে বর্ণিত ডিআই পিকআপ গাড়ি তল্লাশী করিয়া তাহার ভিতর হইতে, (ক) অরিও ব্রান্ডের বিস্কুট, (খ) ভারতীয় তৈরী রেডবোল ক্যান ও (গ) জাইক ব্রান্ডের ফুচকা এবং একটি ডিআই পিকআপ গাড়ী উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামীসহ থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে উক্ত বিষয়ে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
