
মোঃ আল ইমরান রুবেল
স্টপ রিপোর্টার
তারিখঃ২১/০৭/২০২৬ইং
আজ বাউফলে পটুয়াখালী জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বাউফল উপজেলার সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক জনাব স্নেহাংশু সরকার কুট্টি দাদা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্পগুলো জনগণের কল্যাণে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের টাকায় জনগণের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
পরে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে বাউফলের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জনদুর্ভোগ লাঘব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বাউফলের উন্নয়নে জেলা পরিষদের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।