পিরোজপুর সংবাদদাতা
সুস্থ থাকতে চাইলে প্রতিদিন খানিকক্ষণ ব্যায়াম প্রয়োজন আমাদের। দিনের জন্য বরাদ্দ নানা রকম ব্যায়ামের পরিবর্তে সাঁতার কাটলেই কিন্তু সহজ হয়ে যায় এই ব্যায়ামের কাজ। কারণ সাঁতারের মতো ভালো ব্যায়াম খুব কমই আছে। এই লক্ষ্যে অদ্য সোমবার (০৪ সেপ্টেম্বর ২০২৩) খ্রিঃ, জনাব মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশ, পিরোজপুর এর উদ্যোগে পুলিশ সদস্যদের অংশগ্রহনে পুলিশ লাইন্স পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পিরোজপুর এর সভানেত্রী জনাব দিলরুবা শবনম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, ডাঃ মেহেদী হক, পুলিশ হাসপাতাল, পিরোজপুর, জেলা বিশেষ শাখা (ডিআইও-০১), আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস (আরও-০১) সহ অফিসার ও ফোর্স।
