ময়মনসিংহ প্রতিনিধি
২৩/০৮/২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে নগরীর স্বদেশী বাজার, মেছুয়া বাজার ও বড় বাজার এলাকায় পেঁয়াজ, ডিম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি বাজার মনিটরিং করা হয়।
এসময়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীদের অর্থদন্ড প্রদান ও সতর্ক করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক এ ধরনের অভিযান থাকবে।
