মোঃ সোহেল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
২৪/০৮/২৩ খ্রিস্টাব্দে দুপুর ১২.৩০ মিনিটে ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে
নগরীর নতুন বাজার, স্বদেশী বাজার ও পৌর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি বাজার মনিটরিং করা হয়।
এসময়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীদের অর্থদন্ড প্রদান ও সতর্ক করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক এ ধরনের অভিযান থাকবে।
