জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা এলাকায় ০৫-০৯-২০২৩ খ্রিঃ সময় ২১:৫০ ঘটিকায় জনাব মোঃ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জয়পুরহাট এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান, এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রাম এলাকা হইতে আসামী ১। মোঃ নুর মোহাম্মদ @ মদন(২৮), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-দড়িপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট এর হেফাজত হইতে সর্বমোট ২৮(আঠাশ) বোতল FAIRDYL উদ্ধার পূর্বক গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
